ডিমলায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারী ডিমলায় ভরশা মনি (২৬) নামের এক নারীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১

2024-12-21T17:57:41+00:00
2024-12-21T17:57:41+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ডিমলায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৫:৫৭ পিএম   (ভিজিট : ৭৫)
X

নীলফামারী ডিমলায় ভরশা মনি (২৬) নামের এক নারীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকালে ডোমার-ডিমলার ফরেস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে ডোমার ও ডিমলা থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ডোমার থানায় নিয়ে যায়। ভরশা মনি নীলফামারী ডোমার থানাধীন মেলাপাঙ্গা গ্রামের দুলা মিয়ার কন্যা।  

জানা যায়, ডিমলা উপজেলাধীন নাউতারা গ্রামের সাদ্দাম হোসেনের সাথে তার বিবাহ হয় এবং তিনি দুই সন্তানের জননী। প্রায় ২/৩ মাস যাবত ভরশা মনি তার পিতার বাড়ীতে অবস্থান করেন।

এ বিষয় ডিমলা থানার ওসি ফজলে এলাহী সংবাদকর্মীকে বলেন, মরদেহ ডোমার থানাধীন হওয়ায় আমরা ডোমার থানায় হস্তান্তর করি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy