কালীগঞ্জে ১৭ বছর পর বিএনপির কার্যালয় উদ্বোধন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জে ১৭ বছর পর উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।শনিবার (২১

2024-12-21T18:02:15+00:00
2024-12-21T18:02:15+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে ১৭ বছর পর বিএনপির কার্যালয় উদ্বোধন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬:০২ পিএম   (ভিজিট : ৬৫)
X

গাজীপুরের কালীগঞ্জে ১৭ বছর পর উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। 
শনিবার (২১ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে পৌর শহরের বালীগাঁও গ্রামে বিএনপি কার্যালয়ের উদ্বোধন করেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন।

উপজেলা বিএনপি কার্যালয় উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মাস্টার। বিএনপি নেতা আলমগীর হোসেন স্বপনের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা সোলায়মান আলম, খালেকুজ্জামান বাবলু, মোহাম্মদ হোসেন আরমান মাস্টার, খাইরুল হাসান মিন্টু, মনিরুজ্জামান খান লাভলু, ফরিদ আহমেদ মৃধা, ইব্রাহীম প্রধান, সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে একেএম ফজলুল হক মিলন বলেন, ১৭ বছরের শাসনামলে কালীগঞ্জে বিএনপির কোনো অফিস রাখা সম্ভব হয়নি। আমার বাড়ীর চার দেয়ালের ভেতর সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছি। আ’লীগ আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করা হয়েছে। এই অফিস উদ্বোধনের মাধ্যমে কালীগঞ্জে বিএনপির দলীয় কর্মকন্ড আরো বেশি বেগবান হবে বলে তিনি আশা করেন।

এ সময় যুবদল নেতা মাসুদ রানা, হাসানুর রহমান জুয়েল, তাঁতীদল নেতা হারুন-অর-রশিদসহ কালীগঞ্জ উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শহীদ জিয়া, অসুস্থ্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্য  বিশেষ দোয়া করে মোনাজাত পরিচালনা করেন কালীগঞ্জ থানা মসজিদের ইমাম ও খতিব মুফতি ইমদাদুল হক।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy