যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোর পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা

2024-12-21T18:47:28+00:00
2024-12-21T18:47:28+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৭ পিএম   (ভিজিট : ৫৯)
X

যশোর পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ দুপুর ১২ টার দিকে ঝিকরগাছা ও মণিরামপুরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ এলাকার হাফিজুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান বুলু মিয়া গাজী (৫০) ও মনিরামপুর উপজেলার শরণখোলা গ্রামের আফজাল হোসেন (৩৫)।

ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান জানান,ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী গোল্ডেন লাইন পরিবহন নামের একটি এসি বাস বেপরোয়া গতিতে আসছিল। গাজীর দরগাহ নামক স্থানে পৌঁছালে এক মোটরসাইকেল আরোহীকে পাশ কাটাতে গিয়ে পথচারী বুলু মিয়াকে চাপা দিয়ে বাসটি সড়কের পাশে গাছের সাথে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। 

এসময় স্থানীয় জনতা বাসের প্রায় ১৫ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে নিহত মোস্তাফিজুর রহমান বুলু মিয়াকে উদ্ধার করে। আহতদের মধ্যে বাসের চালক ও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মণিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, আজ শনিবার দুপুরে খেদাপাড়া সরসকাটি এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আফজাল হোসেন নামে এক যুবক মারা যান। তিনি কর্মস্থলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy