শেরপুরে ইজিবাইক চুরির জেরে যুবককে পিটিয়ে হত্যা

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের চরভাবনা কান্দাপাড়া গ্রামে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় ব্যাটারি চালিত ইজিবাইক চুরির দ্বন্দ্বের

2024-12-21T19:16:02+00:00
2024-12-21T19:16:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে ইজিবাইক চুরির জেরে যুবককে পিটিয়ে হত্যা
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭:১৬ পিএম   (ভিজিট : ৮৭)
X

শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের চরভাবনা কান্দাপাড়া গ্রামে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় ব্যাটারি চালিত ইজিবাইক চুরির দ্বন্দ্বের জের ধরে মোঃ দেলোয়ার হোসেন ওরফে দেলু (৪০) নামে এক ব্যক্তিকে একদল দুর্বৃত্ত পিটিয়ে হত্যা করে একটি ক্ষেতে ফেলে রেখে যায়। 

সদর থানার পুলিশ ২০ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টায় দিকে নিহত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত মোঃ দেলোয়ার হোসেন দেলু পেশায় একজন ইজিবাইক চালক ও সদর উপজেলার হরিনধরা পশ্চিমপাড়া গ্রামের হাসমত আলীর ছেলে। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার হরিনধরা গ্রামের বাসিন্দা মোঃ দেলোয়ার হোসেন দেলু পেশায় একজন ইজিবাইক চালক। সে বৃহস্পতিবার রাতে তার বশতবাড়ি থেকে বের হয়ে যায়। পরে দেলু রাতে আর বাড়ি ফিরেনি। 

পরদিন শুক্রবার সকালে পার্শ্ববর্তী চরভাবনা কান্দাপাড়া গ্রামে দেলোয়ার হোসেন দেলুর শশুর বাড়ির কাছে একটি ক্ষেতের মধ্যে তার লাশ এলাকাবাসী পড়ে থাকতে দেখেন এবং সদর থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহত দেলোয়ার হোসেন দেলুর লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে শেরপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। 

নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, অটো চুরির দ্বন্দের জেরধরেই দেলোয়ার হোসেন দেলুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এদিকে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বাপ্পা ঘোষ জানিয়েছেন নিহত দেলোয়োর হোসেন দেলুর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। 

এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুবাইদুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy