কালিহাতীর সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম গ্রেফতার

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেরাব ইসলাম তারেকের ওপর হামলা মামলায় সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও

2024-12-21T19:33:40+00:00
2024-12-21T19:33:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীর সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম গ্রেফতার
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭:৩৩ পিএম   (ভিজিট : ২২৫)
X

টাঙ্গাইলের কালিহাতীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেরাব ইসলাম তারেকের ওপর হামলা মামলায় সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলীমকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।

আজ শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার সল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওসমান জানান, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেরাব ইসলাম তারেক আনন্দ মিছিল নিয়ে উপজেলা গেইটের দিকে যাওয়ার সময় তার ওপর হামলা চালিয়ে আহত করে। পরে তার পিতা মমিনুল ইসলাম বাদী হয়ে গত ১৮ আগস্ট কালিহাতী থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy