আ.লীগের সাবেক এমপি আদালত প্রাঙ্গণে বললেন ‘বিজয় হবেই’

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

রিমান্ড মঞ্জুর হওয়ার পর রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ প্রিজন ভ্যানে ওঠার সময় সাংবাদিকদের বলেছেন,

2024-12-22T20:40:04+00:00
2024-12-22T20:40:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আ.লীগের সাবেক এমপি আদালত প্রাঙ্গণে বললেন ‘বিজয় হবেই’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮:৪০ পিএম   (ভিজিট : ২৩১)
X

রিমান্ড মঞ্জুর হওয়ার পর রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ প্রিজন ভ্যানে ওঠার সময় সাংবাদিকদের বলেছেন, ‘অন্যায়ভাবে আছি, বিজয় হবেই।’

রিমান্ড শুনানির জন্য আজ রোববার তাঁকে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১–এ তোলা হয়েছিল। রিমান্ড শুনানির পর প্রিজন ভ্যানে তোলার সময় একজন সাংবাদিক আসাদের কাছে জানতে চান কিছু বলবেন কি না? 

আসাদুজ্জামান আসাদ বলেন, ‘কিচ্ছু বলার নাই। অন্যায়ভাবে (কারাবন্দী)। বিজয় হবেই ইনশাআল্লাহ।’

এসময় সবার কাছে দোয়া চান আসাদ। পরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তিনি প্রিজন ভ্যানে ওঠেন।

গত ৬ অক্টোবর ঢাকায় গ্রেপ্তার হন আসাদুজ্জামান আসাদ। এরপর তাঁকে রাজশাহী জেলা ও মহানগরের সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে নগরের বোয়ালিয়া থানার একটি মামলায় তাঁর রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। আজ রোববার আবেদনের শুনানি হয়।

রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক জানান, বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এ মামলা তদন্ত করছেন নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একজন উপপরিদর্শক (এসআই)। তিনি আদালতে আসাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। তবে শুনানি শেষে আদালতের বিচারক ফয়সাল তারেক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy