মেঘনায় জাহাজ থেকে ৭ জনের গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চাঁদপুরের মেঘনায় থেমে থাকা একটি জাহাজ থেকে সাতজনের গলাকাটা মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।আজ সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে

2024-12-23T15:35:49+00:00
2024-12-23T15:44:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মেঘনায় জাহাজ থেকে ৭ জনের গলাকাটা লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৩:৩৫ পিএম  আপডেট: ২৩.১২.২০২৪ ৩:৪৪ পিএম  (ভিজিট : ৭৭২)
X

চাঁদপুরের মেঘনায় থেমে থাকা একটি জাহাজ থেকে সাতজনের গলাকাটা মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে এ খবর জানিয়েছেন নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) শেখ আব্দুর সবুর।

তিনি বলেন, ৯৯৯ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এটি হচ্ছে সদরের হরিণাঘাট এলাকার কাছাকাছি মেঘনা নদী সংলগ্নের ঘটনা। সেখানে একটি থেমে থাকা এমভি আল-বাখেরা নামক নোঙর করা অবস্থায় থাকা জাহাজে মরদেহগুলো গলাকাটা অবস্থায় দেখে আমাদের খবর জানায়।

নৌ পুলিশের ওই উপপরিদর্শক (এসআই) শেখ আব্দুর সবুর আরও বলেন, যতদূর জেনেছি তা হচ্ছে ডাকাতরা ডাকাতির উদ্দ্যেশ্যে জাহাজ আক্রমণ করেন। পরে তাদের প্রতিহত করায় ধারালো অস্ত্র দিয়ে তাদের গলায় জবাই করে দেওয়া হয়। জবাইকৃত ৭ জনের সবাই জাহাজের স্টাফ। এদের একজনের অবস্থা গলাকাটা অবস্থায় আশঙ্কাজনক রয়েছে। তবে ঠিক কি কারণে এমন ঘটনা এবং নিহতেরা কারা সে সম্পর্কে এখনি সব বলা সম্ভব হচ্ছে না। আমরা ঘটনাস্থলে যাচ্ছি এবং পরে খবর নিয়ে পরে বিস্তারিত জানাচ্ছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy