বিয়ের দাবিতে সরকারি অফিসে অনশনে তরুণী, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বিয়ের দাবিতে উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ে অনশনে বসেছেন এক তরুণী (২০)। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে কুষ্টিয়া শহরের চৌড়হাস

2024-12-23T18:09:05+00:00
2024-12-23T18:09:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিয়ের দাবিতে সরকারি অফিসে অনশনে তরুণী, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৬:০৯ পিএম   (ভিজিট : ১৩৬)
X

বিয়ের দাবিতে উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ে অনশনে বসেছেন এক তরুণী (২০)। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে কুষ্টিয়া শহরের চৌড়হাস সড়ক উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের গাড়িচালক রাব্বি আহমেদ ইমরানকে বিয়ের দাবিতে ওই তরুণী অবস্থান করছেন। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

রাব্বি আহমেদ ইমরান উপ-বিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খানের গাড়িচালক। রাব্বি বরিশালের পিরোজপুর এলাকার বাসিন্দা। ওই তরুণী কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসিন্দা। তিনি নৃত্যশিল্পী। বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন। 

স্থানীয়রা জানান, সকাল থেকে এক তরুণী সড়ক অফিসে বিয়ের করার জন্য অনশন করছেন। তিনি মিরপুর  থেকে এসেছেন। গাড়িচালক রাব্বির সাথে দুই বছর ধরে তার প্রেমের সম্পর্ক রয়েছে। 

অনশনরত ওই তরুণী বলেন, আমি বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে নৃত্য করি। আমি একজন নৃত্যশিল্পী। রাব্বির সাথে একটা অনুষ্ঠানে আমার পরিচয় হয়। এরপর মোবাইলে আমাদের প্রেমের সম্পর্ক হয়। দুই বছর ধরে আমাকে শহরের বিভিন্ন জায়গায়, আবাসিক হোটেলে ও ভাড়া বাসায় রেখেছে। আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে। স্বামী-স্ত্রীর মতো আমরা একসঙ্গে থেকেছি। আমাকে বিয়ের ছলনা দিয়ে সে এতদিন সম্পর্ক করেছে। সে এখন বিয়ে করতে রাজি না। আমার সাথে প্রতারণা করছে। সে আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব। 

তিনি আরও বলেন, রাব্বির সঙ্গে সম্পর্ক থাকার কারণে আমি আমার প্রথম স্বামীকে তালাক দিয়েছি। সে প্রলোভন দেখিয়ে আমাকে ভোগ করেছে। এখন বিয়ে করতে রাজি না সে। আজকে আমি অসহায় হয়ে এখানে এসেছি বিয়ের দাবিতে। সে আমার একটি বাচ্চাও নষ্ট করেছে। সে বলেছে আমাকে কোনো দিন ছেড়ে যাবে না। কিন্তু এখন নানা তালবাহানা করছে। আমি রাব্বিকেই বিয়ে করব। তা না হলে আমি আত্মহত্যা করব।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy