নাটোরে ছয় ট্রাকের সংঘর্ষে নিহত ১

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

ঘন কুয়াশার কারণে নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে মো. হোসাইন (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত

2024-12-23T19:20:16+00:00
2024-12-23T19:20:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাটোরে ছয় ট্রাকের সংঘর্ষে নিহত ১
নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭:২০ পিএম   (ভিজিট : ৯৩)
X

ঘন কুয়াশার কারণে নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে মো. হোসাইন (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয়জন।

নিহত মো. হোসাইন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ নিন্তানন্দী এলাকার সিদ্দিক বিশ্বাসের ছেলে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ছয়টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সদর উপজেলার ডাল সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঘন কুয়াশার কারণে নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় ছয় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এক ট্রাকচালক নিহত হন। দুর্ঘটনায় পাঁচটি ট্রাক সড়কের ওপরে দুমড়ে-মুচড়ে যায়। এছাড়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। আহত হয়েছেন ট্রাকের চালকসহ অন্তত ছয়জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার পর গাড়ি চলতে না পারায় সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। 

হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, ছয়টি মালবাহী ট্রাকের সংঘর্ষে মো. হোসাইন নামে একজন চালক নিহত হয়েছেন। এতে কমপক্ষে ৫/৬ জন আহত হয়েছেন। আহতদের পরিচয় জানার কাজ চলছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy