নড়াইলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই কাঠের ব্রিজ এলাকায় লাটা গাড়ির চাপায় চালকের সহকারী এক যুবক নিহত হয়েছেন।নিহত

2024-12-23T19:37:16+00:00
2024-12-23T19:37:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭:৩৭ পিএম   (ভিজিট : ১২৪)
X

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই কাঠের ব্রিজ এলাকায় লাটা গাড়ির চাপায় চালকের সহকারী এক যুবক নিহত হয়েছেন। 

নিহত যুবকের নাম তাওফিক তালুকদার (২০)। সে উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামের টুটুল তালুকদারের ছেলে। 

আজ সোমবার (২৩ ডিসেম্বর) উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই দক্ষিণপাড়া গ্রামের কাঠের ব্রিজ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই এলাকা থেকে একটি লাটা গাড়িতে (ইঞ্জিন চালিত অবৈধ যান) কাঠ বোঝাই করে লোহাগড়ার দিকে যাচ্ছিল। এসময় চালকের সহকারী ওই যুবক কাঠবোঝাই গাড়িটির উপরে বসে ছিলেন। প্রতিমধ্যে চাচই দক্ষিণপাড়া কাঠের ব্রিজ নামক এলাকায় পৌছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়। এ ঘটনার পর গাড়ির চালক ও আরেক সহোযোগী পালিয়ে যায়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত পক্রিয়া শেষে মরদেহ তার পরবারের কাছে হস্তান্তর করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy