গোয়াল ঘরে মস্তকবিহীন তরুণীকে পুড়িয়ে হত্যা, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

আখাউড়ায় পরিত্যক্ত গোয়াল ঘরে এক তরুণীকে পুড়িয়ে ফেলার হত্যার ঘটনা ঘটেছে। মরদেহের অধিকাংশ অংশ পুড়ে গেলেও, মাথা ছিল

2024-12-24T14:31:20+00:00
2024-12-24T14:31:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোয়াল ঘরে মস্তকবিহীন তরুণীকে পুড়িয়ে হত্যা, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ২:৩১ পিএম   (ভিজিট : ২১২)
X

আখাউড়ায় পরিত্যক্ত গোয়াল ঘরে এক তরুণীকে পুড়িয়ে ফেলার হত্যার ঘটনা ঘটেছে। মরদেহের অধিকাংশ অংশ পুড়ে গেলেও, মাথা ছিল অনুপস্থিত। 

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এ ঘটনায় পুলিশ ফারহান রনি নামে একজনকে গ্রেপ্তার করেছে। রনি আখাউড়ার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে। 

স্থানীয়রা জানান, গাজীর বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরির পর ঘটনাটি সবার নজরে পড়ে। মঙ্গলবার সকাল ৭টার দিকে হাঁস খুঁজতে গিয়ে ওই এলাকার শাহনেওয়াজ ভূঁইয়ার বাড়ির পরিত্যক্ত গোয়াল ঘর থেকে পোড়া মাংসের গন্ধ এবং ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। 

ঘরে থাকা ফারহান রনি বলেন, তিনি পাতা পোড়াচ্ছেন। তবে তার কথা বিশ্বাস না হওয়ায় হাঁসের মালিক এনামুল, রোমান এবং তাদের চাচাতো ভাই উবায়দুল সেখানে প্রবেশ করতে চান। এসময় ফারহান তাদের মারার হুমকি দেন।

সন্দেহ হওয়ায় তারা আরও কয়েকজনকে নিয়ে ঘরে প্রবেশ করেন এবং সেখানে ঘরের মেঝেতে করা গর্তে একটি মরদেহ পুড়তে দেখেন। তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম বলেন, মরদেহটির অধিকাংশ অংশ পুড়ে গেছে এবং মাথা অনুপস্থিত। প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে সিআইডি ও পিবিআই টিমকে ডাকা হয়েছে। মরদেহের পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে। হাতে চুড়ি দেখে এটি নারীর মরদেহ বলে ধারণা পাওয়া গেছে।

স্থানীয়রা অভিযোগ, ফারহান রনি এর আগেও বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। তার মাদক কারবারির কারণে এলাকায় বহুবার সমস্যা তৈরি হয়েছে। এমন একটি নৃশংস ঘটনায় তিনি জড়িত থাকায় গ্রামবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy