টিকটকার স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালালেন স্বামী, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

টিকটক করা নিয়ে পারিবারিক কলহের জেরে বরগুনার আমতলীতে নির্যাতনের পর স্ত্রীর মরদেহ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যাওয়ার খবর

2024-12-24T14:59:13+00:00
2024-12-24T14:59:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টিকটকার স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পালালেন স্বামী, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ২:৫৯ পিএম   (ভিজিট : ১৯৪)
X

টিকটক করা নিয়ে পারিবারিক কলহের জেরে বরগুনার আমতলীতে নির্যাতনের পর স্ত্রীর মরদেহ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। 

টিকটকার সেই স্ত্রীর নাম জুবেয়ারা জান্নাতি (১৭)। তার বাবার নাম সুমন রশিদী। আত্মহত্যা করতে গিয়ে বেঁচে যাওয়া যুবকের নাম ইমন সরদার (১৮)। তার বাবার নাম আল-আমিন সরদার।

ইমনের সঙ্গে জুবেয়ারার টিকটিক করা নিয়ে পারিবারিক কলহ সৃষ্ট হয়। টিকটিক করার জন্য স্ত্রী জুবেয়ারার মাথার চুলের শোভাবর্ধন করা নিয়ে আজ দুপুরের দিকে তাদের কলহ বাধে। এক পর্যায়ে ইমন তার মাথার চুল কেটে দেয় এবং ঘরে বসে নির্যাতন চালায়। এরপর বিকেলে জুবেয়ারার মরদেহ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বামী ইমন সরদার।

পরে স্ত্রী জুবেয়ারা জান্নাতির মরদেহ স্বামী ইমন আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর দৌড়ে বাড়ি গিয়ে ঘরের দরজা লাগিয়ে সেও গলায় ফাঁস দেওয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে তাকে বরিশালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।

আমতলী থানার ওসি মো. আরিফুর রহমান জানান, বিকেলে এক নারী এবং তার স্বামী আত্মহত্যার চেষ্টা করার ঘটনা জানতে পারি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত ও পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy