রোহিঙ্গা ক্যাম্পে আগুনের পর দুই শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে চার শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

2024-12-24T16:23:01+00:00
2024-12-24T16:23:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রোহিঙ্গা ক্যাম্পে আগুনের পর দুই শিশুর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৪:২৩ পিএম   (ভিজিট : ৯৫)
X

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে চার শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উখিয়া ১নং ক্যাম্পে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে প্রায় চার শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হলো তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা ধারণা করছেন, বিদ্যুতের শর্টসার্কিট অথবা রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ তানহারুলও একইরকম তথ্য জানিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy