কবরস্থানে পড়ে ছিল তামিমের লাশ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

খুলনায় তামিম (১৬) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।শিকারির মোড় এলাকার মিজান জমাদ্দারের ছেলেতামিম।আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর)

2024-12-24T17:15:17+00:00
2024-12-24T17:15:17+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
কবরস্থানে পড়ে ছিল তামিমের লাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৫:১৫ পিএম   (ভিজিট : ১২২)
X

খুলনায় তামিম (১৬) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিকারির মোড় এলাকার মিজান জমাদ্দারের ছেলে তামিম।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মহানগরীর দৌলতপুর এলাকার মহেশ্বরপাশা ঘোষপাড়া এলাকার একটি কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, প্রতিদিন সন্ধ্যার পর রিকশা চালানোর জন্য বাড়ি থেকে বের হয় তামিম। সোমবার সন্ধ্যায় রিকশা চালানোর জন্য বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি যায়নি। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে স্থানীয়রা দৌলতপুর মহেশ্বরপাশা ঘোষপাড়া কবরস্থানের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। 

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy