যশোরে ছুরিকাঘাতে যুবক খুন

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরে ছুরিকাঘাতে আল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। তার বুকে, পেটে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে।শরীর থেকে অতিরিক্ত

2024-12-24T18:01:01+00:00
2024-12-24T18:01:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে ছুরিকাঘাতে যুবক খুন
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৬:০১ পিএম   (ভিজিট : ৬৫)
X

যশোরে ছুরিকাঘাতে আল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। তার বুকে, পেটে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। 

শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছেন। নিহত আল আমিন খুলনার পাইকগাছার বারইডাঙ্গা গ্রামের সোহরাব সর্দারের ছেলে।

পুলিশ জানায়,গত সোমবার সন্ধ্যায় যশোরের বাঘারপাড়া উপজেলার সিটি ওয়ান ব্রিকসে কাজ করা নিয়ে বিরোধ বাধে। পরে সুপার ভাইজার বিষয়টি মিমাংসা করে দেয়। পরে বাদশা আল আমিনকে ছুরিকাঘাত করে। এটা দেখে আল আমিনের পিতা ঠেকাতে গেলে বাদশা তাকেও ছুরিকাঘাত করে জখম করে। 

পরে স্থানীনরা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে ঢাকায় রেফার্ড করে। ঢাকায় নেওয়ার পথে পদ্মা ব্রিজের কাছে আল আমিন মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের ডাক্তার সুইটি খাতুন জানান, আহত আল আমিনে বুকে, পেটে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। লাশ বর্তমানে যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy