ফার্মেসিতে মিলল দুই বস্তা নিন্মমানের মেয়াদোত্তীর্ণ ঔষধ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ভেজাল ও নিম্নমানের মেয়াদোত্তীর্ণ ঔষধ সরবরাহ ও মজুদ করার অপরাধে

2024-12-24T18:49:37+00:00
2024-12-24T18:49:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফার্মেসিতে মিলল দুই বস্তা নিন্মমানের মেয়াদোত্তীর্ণ ঔষধ
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৯ পিএম   (ভিজিট : ৮০)
X

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ভেজাল ও নিম্নমানের মেয়াদোত্তীর্ণ ঔষধ সরবরাহ ও মজুদ করার অপরাধে যুবরাজ মেডিসিন কর্নারের সত্ত্বাধীকারী মো. সুমন মিয়া (৩৫) নামের এক ফামের্সী ব্যবসায়িকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত সুমন কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে যুবরাজ মেডিসিন কর্নার নামের একটি ফার্মেসীতে ঔষধের ব্যবসা করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক তনিমা আফ্রাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে যুবরাজ মেডিসিন কর্নার নামের একটি ফার্মেসীতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় ওই ফার্মেসীতে ভেজাল ও নিম্নমানের মেয়াদোত্তীর্ণ দুই বস্তা ঔষধ জব্দ করা হয়। পরে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ এর (খ) এবং (গ) ধারায় একটি মামলায় তাকে ফামের্সী মালিক সুমনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক।

অভিযানকালে গাজীপুর জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মোহাম্মদ বাদল শিকদার, বেঞ্চ সহকারী আলামিনসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy