জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

মেহেরপুরে তসলিমা খাতুন (৫০) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে মেহেরপুর সদর উপজেলার

2024-12-26T14:21:25+00:00
2024-12-26T14:21:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ২:২১ পিএম   (ভিজিট : ১১৭)
X

মেহেরপুরে তসলিমা খাতুন (৫০) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল গ্রামের একটি ডোবা থেকে তসলিমা খাতুনের মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। 

নিহত তসলিমা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার ৫নং ওয়ার্ড বাগানপাড়ার আব্দুল হান্নানের স্ত্রী। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইদের হাতে তিনি নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তসলিমা খাতুনের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধারের পরপরই তার ভাইদের পরিবারের সবাই পলাতক রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, গতকাল থেকে তসলিমা খাতুনকে খুঁজে না পেয়ে তার ছেলে রনি একটি সাধারণ ডায়েরি করে। এরপর পুলিশের একটি টিম তার মরদেহ উদ্ধার করে। 

নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছেন। ধারণা করা হচ্ছে অল্প সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচিত হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy