নরসিংদী চেম্বার অব কমার্স নির্বাচনে প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টু

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধীতায় প্রেসিডেন্ট নির্বাচিত হয় রাশেদুল হাসান রিন্টু। আজ বৃহস্পতিবার দুপুর

2024-12-26T17:23:43+00:00
2024-12-26T17:23:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নরসিংদী চেম্বার অব কমার্স নির্বাচনে প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টু
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৫:২৩ পিএম   (ভিজিট : ১০৭)
X

নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধীতায় প্রেসিডেন্ট নির্বাচিত হয় রাশেদুল হাসান রিন্টু। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার চেম্বার ভবনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এডভোকেট আব্দুল বাছেদ ভূইয়া এ ঘোষণা দেন। 

আব্দুল কাইউম মোল্লা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট  ও হাসিব আহম্মেদ মোল্লা ভাইস প্রেসিডেন্ট হিসেবে তাদের নাম ঘোঘণা করেন নির্বাচন বোর্ডের। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের সদস্য এডভোকেট মোহাম্মদ মাজেদুল হক রুবেল ও মোঃ মফিজুল ইসলাম। 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন নির্বাচিত অন্যান্য পরিচালক বৃন্দ এবং পূর্বের কমিটির পরিচালক বৃন্দ, ব্যবসায়ীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

এর আগে ১৮ জন পরিচালক বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়। এদের মধ্যে সাধারণ শ্রেণির ১২ জন পরিচালক হলেন- রাশেদুল হাসান রিন্টু , আব্দুল কাইউম মোল্লা,মোঃ নাজমুল হক ভূঞা, মোঃ দেলোয়ার হোসেন দুলাল, আওলাদ হোসেন মোল্লা, মোঃ মোশারফ হোসেন,মোঃ দেলোয়ার হোসেন, মোঃ ছানাউল্লাহ মিলন,নাসির আহমেদ রিগান, মোঃ মনির হোসেন,মোঃ নাসির উদ্দিন ও মোঃ রাজিবুল আলম।

সহযোগী পরিচালক বিনা প্রতিদ্বন্ধীতায় ৬ জন হয়। তারা হলেন- হাসিব আহম্মেদ মোল্লা, মোঃ সারোয়ার হোসেন ভূঞা ঝন্টু, আসাদুজ্জামান, এনায়েত সারজিদ, মোঃ সোহেল সরকার ও ইফরান আহম্মেদ মোল্লা রিপন।

রাশেদুল হাসান রিন্টুর নেতৃত্বে নবনির্বাচিত পরিচালকবৃন্দ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এডভোকেট আব্দুল বাছেদ ভূইয়াকে ফুলেল শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ২৬ ডিসেম্বর নির্বাচিত ১৮ জন পরিচালকদের মধ্য হতে ১ জন প্রেসিডেন্ট , সাধারণ শ্রেণির ১২ জন পরিচালকের মধ্য হতে ১ জন সিনিয়র ভাই প্রেসিডেন্ট  এবং সহযোগী শ্রেণির ০৬ জন পরিচালকের মধ্য হতেচ এড. আব্দুল বাছেদ ভূইয়া।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy