যশোরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসণ পরিষদের মানববন্ধন

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরে তিন দফা দাবিতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ মানববন্ধন করেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ

2024-12-26T17:36:09+00:00
2024-12-26T17:36:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসণ পরিষদের মানববন্ধন
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৫:৩৬ পিএম   (ভিজিট : ৬০)
X

যশোরে তিন দফা দাবিতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ মানববন্ধন করেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন করা হয়। 

যশোরের কৃষি বিভাগের উপ-পরিচালক মোশারফ হোসেনের নেতৃত্বে মানববন্ধনে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দুই শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তরা বলেন, বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ক্যাডার সার্ভিসের মধ্যে সমতা আনতে হবে। জনবান্ধব সিভিল সার্ভিস গঠন করতে হবে। উপসচিব পদে সকল কোটার অবসান করতে হবে। কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠন করতে হবে। প্রত্যেক ক্যাডার ভিত্তিক পদন্নতির ব্যবস্থা করতে হবে। তাহলে বৈষম্যহীন সমাজ গঠন করা সম্ভব হবে। এজন্য দ্রুত তাদের দাবি বাস্তবায়নে অর্ন্তবর্তী সরকারের প্রতি আহবান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড,মোশারফ হোসেন,কৃষিবিদ বখতিয়ার হোসেন, যশোর সিটি কলেজের সহকারী অধ্যাপক শরিফুল হাসান সুজন, এমএম কলেজের এনাম হোসেন, নিতিশ চন্দ্র কর্মকার, ইমরুল হোসেন, এস এম আইয়ুব হোসেন প্রমুখ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy