ডোমারে উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা ও শীতবস্ত্র বিতরণ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমারে উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা ও শীতার্তদের মধ্যে দুই হাজার শীতবস্ত্র বিতরণের উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহষ্পতিবার

2024-12-26T19:22:44+00:00
2024-12-26T19:22:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা ও শীতবস্ত্র বিতরণ
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৭:২২ পিএম   (ভিজিট : ২০৭)
X

নীলফামারীর ডোমারে উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা ও শীতার্তদের মধ্যে দুই হাজার শীতবস্ত্র বিতরণের উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সহযোগিতায় উপজেলা পরিষদ মাঠে শীতার্ত দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম, ওসি আরিফুল ইসলাম,পিআইও আব্দুল মাবুদ, একাডেমিক সুপারভাইজার শাফিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি আনিসুল হক আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও জাতীয় নাগরিক কমিটির সংগঠক সমন্বয়ক আবু সাঈদ লিয়ন, সহ-সমন্বয়ক সাম সজীব, ডোমার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাহির মোহাম্মদ মিলন,মোহাম্মদ শরীফ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উল্লেখিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো অন্তর্র্বতীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ায়। সচিবালয়ে আগুন লাগায় তিনি সকালে হেলিকপ্টারে যোগে ঢাকার উদ্দেশ্যে নীলফামারী ত্যাগ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy