টঙ্গীতে ড্রাম ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নয়ন (১৫) নামে মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায়

2024-12-26T19:31:26+00:00
2024-12-26T19:31:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে ড্রাম ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৭:৩১ পিএম   (ভিজিট : ৯৩)
X

গাজীপুরের টঙ্গীতে ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নয়ন (১৫) নামে মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের শীলমুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন টঙ্গী পূর্ব থানার আরিচপুর এলাকার সোহাগ মিয়ার ছেলে। আটক ট্রাক চালক ফেনী জেলা সদরের সুন্দরপুর গ্রামের মৃত ওবায়দুর রহমানের ছেলে একরামুল হক (৩৮)।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সকাল ৯ টার দিকে মোটরসাইকেল যোগে মাজুখানের দিকে যাচ্ছিলেন নয়ন। এ সময় সিলমুন এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা দ্রুতগতির একটি ড্রাম ট্রাকের (নং ঢাকা মেট্রো-ট-১৮-১৩৭০) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন নয়ন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার ও গাড়িসহ চালককে আটক করেন।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy