বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার

2024-12-26T19:45:12+00:00
2024-12-26T19:45:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৫ পিএম   (ভিজিট : ১৬৫)
X

নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই ৩ পরিবারের মাঝে ৫হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা। এর আগে তাদের ২৫ কেজি করে চাল দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, ৫নং ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম লেলিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম ও ‘ক্যাব’ সাধারণ সম্পাদক প্রভাষক আরিফুল ইসলাম তপু প্রমুখ।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের কলাবাড়ীয়া গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে বাচ্চু মিয়া, আব্দুস সামাদের ছেলে তুফা ভুঁইয়া ও মৃত বাবার আলী আকন্দের ছেলে মুন্টু মিয়া আকন্দের বাড়িতে আগুন লাগে। আগুনে ৩টি পরিবারের ঘর ও ১টি গরুসহ সব কিছুই পড়ে ছাই হয়ে যায়। এতে নিঃস্ব হয়ে পড়ে অসহায় পরিবারগুলো।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy