টঙ্গীতে ফরিদ হত্যা মামলার মূল আসামি গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীর আলোচিত ফরিদ হত্যা মামলার মূল আসামী শিপন মিয়াকে (২৫) গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।বুধবার রাতে

2024-12-26T20:23:17+00:00
2024-12-26T20:23:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে ফরিদ হত্যা মামলার মূল আসামি গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৮:২৩ পিএম   (ভিজিট : ২৩৭)
X

গাজীপুরের টঙ্গীর আলোচিত ফরিদ হত্যা মামলার মূল আসামী শিপন মিয়াকে (২৫) গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। 

বুধবার রাতে স্থানীয় দত্তপাড়া দিঘির পার এলাকা থেকে তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আাসামী হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। 

গ্রেফতারকৃত শিপন মিয়া টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া আঁচারপট্টি এলাকার ছবির মিয়ার ছেলে। 

টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক মোহাম্মদ মাহাবুব জানান, গত সেপ্টেম্বর মাসের ৩ তারিখ দিবাগত রাতে এরশাদ নগর টেকবাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপরে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় নিহত হন যুবক ফরিদ। ক্লুলেস এই মামলায় তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি শিপনকে গ্রেফতার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, ছিনতাইয়ের উদ্দেশ্য নিহত ফরিদের পথরোধ করে তারা। একপর্যায়ে ফরিদ ছিনতাইয়ে বাঁধা দেওয়ার চেষ্টা করলে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে মোবাইল নিয়ে পালিয়ে যায় তারা। 

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, আসামি শিপনকে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy