নারী ইউপি সদস্যকে গণধ'র্ষণের পর হ'ত্যা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

নড়াইলে এক নারী ইউপি সদস্যকে (৪৬) সংঘবদ্ধ ধর্ষণ ও মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের ছেলের দাবি,

2024-12-27T20:21:29+00:00
2024-12-27T20:21:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারী ইউপি সদস্যকে গণধ'র্ষণের পর হ'ত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৮:২১ পিএম   (ভিজিট : ৫৭১)
X

নড়াইলে এক নারী ইউপি সদস্যকে (৪৬) সংঘবদ্ধ ধর্ষণ ও মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের ছেলের দাবি, ধর্ষণের ভিডিও ধারণ করে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। 

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। তবে ঐ নারী ইউপি সদস্য মেম্বার সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন কিনা সে বিষয়ে পুলিশ তদন্ত করছে বলে জানান নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম। 

নিহতের ছেলে ও স্বজনরা দাবি করেন, নড়াইল সদরের একটি ইউনিয়নের সংরক্ষিত নির্বাচিত সদস্য ছিলেন তিনি। গত বুধবার বিকালে টিসিবির মালামাল দিয়ে বাড়ি ফেরার পথে রাজিবুল নামে একজন তাকে ফোন দিয়ে পাওনা টাকা নিতে ডাকে। সেখানে যাওয়ার পর রাজিবুলসহ কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে। পরে তারা দুই লাখ দাবি করে। তিনি লোকজনকে জানাবে বললে ধর্ষকরা তার মুখে বিষ ঢেলে দেয়। বাড়ি ফিরে তিনি ভয়ে কাউকে কিছু বলেননি। 

একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে শুক্রবার সকালে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ছেলের কাছে নির্যাতনের বর্ণনা ও জড়িতদের নাম বলেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। এরপর ময়নাতদন্ত শেষে বিকাল চারটার দিকে তার লাশ নিয়ে যান স্বজনরা।

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, নিহতের ছেলের সঙ্গে আমরা কথা বলেছি। তার কাছে জানতে পেরেছি গতকাল সন্ধ্যায় তিনি একজনের বাসায় যান। সেখানে তাকে আটকে রাখা হয়েছিল। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy