আপন খালুর যৌন লালসার শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্রী

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চাঁদপুরের কচুয়ায় দ্বিতীয় শ্রেণীর এক শিশুকে ধর্ষণের আপন খালুকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।বিদেশে পালিয়ে যাওয়ার সময় ভোররাতে ঢাকার

2024-12-28T13:58:29+00:00
2024-12-28T13:58:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আপন খালুর যৌন লালসার শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১:৫৮ পিএম   (ভিজিট : ১৯২)
X

চাঁদপুরের কচুয়ায় দ্বিতীয় শ্রেণীর এক শিশুকে ধর্ষণের আপন খালুকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিদেশে পালিয়ে যাওয়ার সময় ভোররাতে ঢাকার হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

জানা যায়, ধর্ষিতা শিশু সবেমাত্র দ্বিতীয় শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দিয়েছে। শিশুটির মা সদ্য দুটি জমজ সন্তানের জন্ম দেয়। জমজ দুটি সন্তান নিয়ে ব্যস্ত থাকায় বার্ষিক পরীক্ষা শেষে মা তাকে খালার বাড়ি পাঠিয়ে দেয়। গত ২৫ ডিসেম্বর বুধবার সকালে শিশুটির খালা বাইরে রান্না করছিল। শিশুটি কম্বল মুড়ি দিয়ে মোবাইলে কার্টুন দেখছিল। এসময় তার খালু তাকে জড়িয়ে ধরে এবং কম্বল মুড়ি দিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করে।

এরপর রান্নার কাজ শেষে খালা ভাত খেতে ডাকলে ধর্ষিতা শিশু তার খালাকে সবকিছু খুলে বলে। পরে গতকাল বৃহস্পতিবার ধর্ষিতার খালা তার স্বামীকে আসামি করে কচুয়া থানায় এজাহার দায়ের করেন। 

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হালিম ও এস আই রাশেদুজ্জামান জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় ভোররাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy