জর্জিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মিখাইল কাভেলাশভিলি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ডানপন্থী পিপলস পার্টির নেতা ও ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক ফুটবল তারকা ৫৩ বছর বয়সী মিখাইল কাভেলাশভিলি জর্জিয়ার প্রেসিডেন্ট

2024-12-29T20:01:49+00:00
2024-12-29T20:01:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জর্জিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মিখাইল কাভেলাশভিলি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৮:০১ পিএম   (ভিজিট : ৭৭)
X

ডানপন্থী পিপলস পার্টির নেতা ও ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক ফুটবল তারকা ৫৩ বছর বয়সী মিখাইল কাভেলাশভিলি জর্জিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

রুশপন্থী ও ইইউপন্থী দলগুলোর মধ্যে ব্যাপক বিভক্তির মধ্যে টালমাটাল নির্বাচনের পর রোববার (২৯ ডিসেম্বর) শপথ নিলেন তিনি। তাকে মূলত রাশিয়াপন্থী এবং পশ্চিমাদের সমালোচক হিসেবে দেখা হয়।

এর আগে পার্লামেন্টে কাভেলাশভিলির প্রেসিডেন্ট প্রার্থিতা ৩০০ জন আইনপ্রণেতার মধ্যে ২২৪ জন সমর্থন করেন। ৫৩ বছর বয়সী এই প্রার্থীই একমাত্র প্রার্থী হিসেবে বিবেচিত হন। জর্জিয়া একটি সংসদীয় প্রজাতন্ত্র। সেখানে নির্বাহী ক্ষমতা পরিচালনা করেন প্রধানমন্ত্রী। প্রেসিডেন্টের ভূমিকা মূলত আনুষ্ঠানিক।

২০২২ সালের গ্রীষ্মে নবগঠিত পিপলস পার্টিতে যোগ দেওয়ার আগে কাভেলাশভিলি আরেক ডানপন্থী দল জর্জিয়ান ড্রিমের সদস্য ছিলেন। বর্তমানে পার্লামেন্টে আটটি আসন পাওয়া দলটি ক্ষমতাসীন জোটের শরীক।

রাজনীতিবিদ হওয়ার আগে কাভেলাশভিলি একজন ফুটবলার হিসাবে সফল ক্যারিয়ার পার করে এসেছেন। তিনি ম্যানচেস্টার সিটি, দিনামো তিবিলিসি, স্পার্তাক ভ্লাদিকাকজ এবং বাসেল এবং জুরিখের গ্রাসহোপার্সসহ বেশ কয়েকটি ক্লাবের হয়ে খেলেছেন। ক্যারিয়ারে মোট ১৬৬ গোল করেছেন তিনি। জর্জিয়ার জাতীয় দলের হয়ে ৪৬টি ম্যাচ খেলে ৯টি গোল করেছেন এই স্ট্রাইকার।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy