যশোরে ডাকাতির প্রস্তুতিকালে সাবেক সেনা সদস্যসহ আটক ৪

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোর শহরে ডাকাতির প্রস্তুতিকালে দুটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও একটি মাইক্রোবাসসহ চারজনকে আটক করেছে ডিবি পুলিশ।

2024-12-30T18:43:49+00:00
2024-12-30T18:43:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে ডাকাতির প্রস্তুতিকালে সাবেক সেনা সদস্যসহ আটক ৪
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৩ পিএম   (ভিজিট : ১৮৩)
X

যশোর শহরে ডাকাতির প্রস্তুতিকালে দুটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও একটি মাইক্রোবাসসহ চারজনকে আটক করেছে ডিবি পুলিশ। এর মধ্যে একজন কাউন্সিলর ও এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য রয়েছেন। 

রোববার গভীর রাতে শহরের শেখহাটি হাইকোর্ট মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আটককৃতরা হলো- যশোর সদর উপজেলার নতুন খয়েরতলা এলাকার মোজাহার মন্ডলের ছেলে মোঃ মিজানুর রহমান (৫২), চুড়ামনকাঠি এলাকার আমিরুল ইসলামের ছেলে ফিরোজ আহম্মেদ (৪৫), চৌগাছা উপজেলার চৌগাছা বিশ্বাস পাড়ার মগরেব আলীর ছেলে মোঃ গোলাম মোস্তফা (৪৫) ও পুড়াপাড়ার আবু খায়েরের ছেলে মোঃ রকি বিশ্বাস (৩০)।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন শেখহাটি হাইকোর্ট মোড় এলাকায় কতিপয় সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরপর ডিবি পুলিশের একটি টিম রাত ১২টার দিকে অভিযান চালায়। 

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা একটি মাইক্রোবাস যোগে পালানোর চেষ্টাকালে ৪ জনকে আটক করা হয়। পরে তল্লাশীকালে তাদের হেফাজত থেকে দুটি বিদেশী পিস্তল, ৩রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

তিনি আরও জানান, আটককৃতদের মধ্যে গোলাম মোস্তফা চৌগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মিজানুর রহমান অবসারপ্রাপ্ত সেনা সদস্য।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy