‘বড় যুদ্ধ’ অপেক্ষা করছে জানিয়ে কর্মীদের সতর্ক করলেন তারেক রহমান

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগেও দুই হাজার মানুষকে হত্যা করেছে আর

2024-12-30T19:00:58+00:00
2024-12-30T19:00:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘বড় যুদ্ধ’ অপেক্ষা করছে জানিয়ে কর্মীদের সতর্ক করলেন তারেক রহমান
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৭:০০ পিএম   (ভিজিট : ১৯৮)
X

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগেও দুই হাজার মানুষকে হত্যা করেছে আর ৩০ হাজার মানুষকে রক্তাক্ত করে। বাংলাদেশ আজ স্বৈরাচার মুক্ত। এখন সামনে বড় একটি যুদ্ধ অপেক্ষা করছে আমাদের জন্য। রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে যে আন্দোলন সংগ্রাম করে আসছে সেগুলো বাস্তবায়নের সময় এসেছে। মানুষের বিভিন্ন রকম সমস্যা রয়েছে এই সমস্যা নিরসনের জন্য প্রয়োজন নির্বাচিত সরকারের। এজন্য নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করতে হবে।

তিনি সোমবার বিকেলে নীলফামারী সদর উপজেলার দুবাছুড়ি দাখিল মাদরাসা মাঠে সুধি সমাবেশে ভার্চুয়ালী যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তারেক রহমান বলেন, সাম্যের বাংলাদেশ গড়তে বিএনপি ৩১ দফা ঘোষণা করেছে। সামনের দিনগুলো হচ্ছে দিন গড়ার। এই দেশকে গড়তে হলে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে ২০১৪ সালের জানুয়ারিতে র‌্যাবের ক্রসফায়ারে নিহত লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ গোলাম রব্বানী পরিবারকে ছয় লাখ টাকা দিয়ে নির্মিত বাড়ির চাবি হস্তান্তর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আমরা বিএনপি পরিবার আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম বক্তব্য দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy