গুঁড়িয়ে দেওয়া হল বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরাল

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন

2024-12-31T14:25:39+00:00
2024-12-31T14:33:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুঁড়িয়ে দেওয়া হল বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরাল
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ২:২৫ পিএম  আপডেট: ৩১.১২.২০২৪ ২:৩৩ পিএম  (ভিজিট : ১২৮)
X

টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান ও মুহাম্মদ মনসুর আলীর ম্যুরাল রাতের অন্ধকারে গুঁড়িয়ে দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা।

সোমবার (৩০ ডি‌সেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পৌর উদ্যো‌নে স্থা‌পিত এসব ম্যুরালগু‌লো ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা পা‌লি‌য়ে যাওয়ার পর টাঙ্গাইল শহীদ স্মৃ‌তি পৌর উদ্যো‌নে মুক্তম‌ঞ্চের পা‌শে নি‌র্মিত বঙ্গবন্ধু ম্যুরা‌লের দুই পাশ ভে‌ঙে ফে‌লে আন্দোলনকারীরা। এসময় পা‌শে থাকা জাতীয় চার‌নেতার ম্যুরা‌লও ক্ষ‌তিগ্রস্ত হয়। 

প‌রে সোমবার রাতের আঁধা‌রে ভেকু দি‌য়ে তা পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু ছাড়াও এখানে জাতীয় চার নেতার ছবি সম্বলিত ম্যুরাল ছিল।

এদি‌কে রা‌তে ভাঙা হ‌লেও টাঙ্গাইল সদর থানার পু‌লিশ এখনও বিষয়‌টি জা‌নেন না।

মঙ্গলবার সকা‌লে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ বলেন, পৌর উদ্যানে স্থা‌পিত ম্যুরাল ভাঙার বিষয়‌টি এখনও জা‌নি না। স্থান‌টিও প‌রিদর্শন করা হয়‌নি।

এ বিষ‌য়ে জেলা প্রশাসক শরীফা হ‌কের বক্তব্য জান‌তে মোবাইলে একা‌ধিকবার যোগা‌যোগ করা হ‌লেও তি‌নি কল রি‌সিভ ক‌রেন‌নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy