শিশুকে হ'ত্যার ভয় দেখিয়ে মাকে ধ'র্ষণ, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ধামরাইয়ে শিশুর গলায় অস্ত্র ধরে হত্যার ভয় দেখিয়ে মাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার রাতে অভিযুক্ত

2024-12-31T19:12:11+00:00
2024-12-31T19:12:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিশুকে হ'ত্যার ভয় দেখিয়ে মাকে ধ'র্ষণ, অতঃপর...
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৭:১২ পিএম   (ভিজিট : ১৭৮)
X

ধামরাইয়ে শিশুর গলায় অস্ত্র ধরে হত্যার ভয় দেখিয়ে মাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার রাতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার বড় চন্দ্রাইল এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সাইফুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করা হয়। সে মৃত আফসার মিস্ত্রির ছেলে। গত শনিবার রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে। গ্রেপ্তার সাইফুল ধর্ষণের কথা স্বীকারের পর আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।

ধামরাই থানার এসআই আব্দুর রহমান বলেন, এক ব্যক্তি একটি বাড়িতে ভাড়া থেকে আশুলিয়ায় পোশাক কারখানায় চাকরি করেন। তাঁর এক বছরের শিশু ও স্ত্রীকে বাসায় রেখে শনিবার রাতের শিফটে কাজে যান। এ সুযোগে সাইফুল ওই বাড়ির টিন কেটে ঘরের ভেতরে ঢোকে। 

এরপর এক বছরের শিশু সন্তানের গলায় ধারালো অস্ত্র ধরে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ করে। এক পর্যায়ে ওই নারীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সাইফুল পালিয়ে যায়। পরদিন গৃহবধূর স্বামী ধামরাই থানায় অভিযোগ দিলে রোববার রাতে পুলিশ সাইফুলকে গ্রেপ্তার করে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy