থার্টিফার্স্টে পিকনিক করতে গিয়ে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের বড়াইগ্রামে বন্ধুদের সাথে থার্টিফাস্ট নাইটের পিকনিক করার সময় তিন তলার ছাদ থেকে পড়ে ইশতিয়াক নামে এক স্কুলছাত্রের

2025-01-01T14:15:07+00:00
2025-01-01T14:15:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
থার্টিফার্স্টে পিকনিক করতে গিয়ে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ২:১৫ পিএম   (ভিজিট : ৩৭০)
X

নাটোরের বড়াইগ্রামে বন্ধুদের সাথে থার্টিফাস্ট নাইটের পিকনিক করার সময় তিন তলার ছাদ থেকে পড়ে ইশতিয়াক নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

পরিবার ও এলাকাবাসী জানায়, বড়াইগ্রাম উপজেলার বনপাড়া সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ইশতিয়াক গতরাতে থার্টিফাস্ট নাইট উদযাপনের জন্য সরদারপাড়া মহল্লায় বন্ধু অনিকের বাসার ছাদে আয়োজন করা পিকনিকে অংশ নেয়। 

মোবাইল দেখতে দেখতে ছাদ পারাপারের সময় পা পিছলে নিচে পড়ে যায় ইশতিয়াক। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে চিকিৎসক ইশতিয়াককে মৃত ঘোষণা করে। 

খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy