নাটোরে ‘চাঁদা না পেয়ে’ বাউল উৎসবের প্যান্ডেল ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

নাটোর সদরে ‘দাবি করা চাঁদা না পেয়ে’ একটি মাজারের বাৎসরিক বাউল উৎসবের প্যান্ডেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। বাধা দিলে

2025-01-01T18:05:34+00:00
2025-01-01T18:05:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাটোরে ‘চাঁদা না পেয়ে’ বাউল উৎসবের প্যান্ডেল ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৬:০৫ পিএম   (ভিজিট : ২৬৭)
X

নাটোর সদরে ‘দাবি করা চাঁদা না পেয়ে’ একটি মাজারের বাৎসরিক বাউল উৎসবের প্যান্ডেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। বাধা দিলে মাজারের এক নারী ভক্তকে পিটিয়ে আহত করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় সেখানে বাউলসংগীতের আসর বসার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে অনুষ্ঠান স্থগিত করেছে কর্তৃপক্ষ।

গত সোমবার রাতে উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের লোচনগড় গ্রামে ‘আল চিশতী মাজারের’ এ ঘটনা ঘটে বলে জানান নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুর রহমান।

মাজারের সভাপতি হোসেন কবিরাজ বলেন, “প্রতিবছর মাজারে ওরসের আয়োজন করি। গতবছরও এলাকায় এক লাখ টাকা চাঁদা দিয়ে প্রোগ্রাম করতে হয়েছে। এবছরও তারা দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। আমি বলেছি প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে বিষয়টি দেখব। এ বিষয়ে কথা বলতে তেবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম আমাকে সোমবার সন্ধ্যায় ফোন করে ডেকেছিলেন। ব্যস্ততার কারণে যেতে পারিনি।”

এরপর রাতে আচমকা দরগায় হামলা চালায় বেশকিছু লোক। হামলাকারীরা অনুষ্ঠানের গেইট, প্যান্ডেল, মাজারের ওপরের ছাদ, খানকা, দরবারের প্রয়োজনীয় কাগজপত্র থাকার ঘরে ভাঙচুর চালায়। এ সময় প্রাণের ভয়ে লুকিয়ে ছিলেন অনেকে। হামলাকারীরা মাজারের খাদেম খাদিজাকে পিটিয়ে আহত করে বলে জানান হোসেন কবিরাজ।

তেবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, “ওই এলাকার ইমামসহ পাশের এলাকার ইমামরা মাজারের হওয়া খারাপ কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আসছিল। ইমামরা আমার কাছে আসলে, বিষয়টি জানার জন্য মাজারের সভাপতিকে ডেকেছিলাম। এর বেশি কিছু নয়।”

পুলিশ পরিদর্শক মাহবুর রহমান বলেন, হামলার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী যায়। সেখান থেকে কয়েকজনকে আটকও করা হয়েছিল। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy