শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেরপুরে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।১লা জানুয়ারি (বুধবার) দুপুরে শেরপুর শহরের নিউমার্কেট

2025-01-01T19:45:04+00:00
2025-01-01T19:45:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৭:৪৫ পিএম   (ভিজিট : ৩০১)
X

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেরপুরে  আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

১লা জানুয়ারি (বুধবার) দুপুরে শেরপুর শহরের নিউমার্কেট পায়রা চত্বর থেকে জেলা  ছাত্রদলের আয়োজনে, বিশাল আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক  প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।

পরে বাংলাদেশ ছাত্রদল শেরপুর জেলা শাখার সভাপতি মো. নিয়ামুল হাসান আনন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন। 

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শারদুল ইসলাম মুরাদ, যুগ্ম আহ্বায়ক মো. শামীম হোসাইন, মো.আজিজুর রহমানসহ উপজেলা থেকে আগত ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy