বর্ণাঢ্য আয়োজনে ফেনীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা

ফেনী প্রতিনিধি

সারাবাংলা

দীর্ঘদিন পর ফেনীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১ জানুয়ারি) দুপুরে শহরের ওয়াপদা

2025-01-01T20:20:18+00:00
2025-01-01T20:20:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বর্ণাঢ্য আয়োজনে ফেনীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৮:২০ পিএম   (ভিজিট : ৩০৮)
X

দীর্ঘদিন পর  ফেনীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১ জানুয়ারি) দুপুরে শহরের ওয়াপদা মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহীদ শহীদুল্লা কায়সার সড়ক ও ট্রাঙ্ক রোড প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।

এতে সভাপতিত্ব করেন ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।

দীর্ঘদিন পর ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল কর্মসূচির জন্য দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে শেখ ফরিদ বাহার বলেন, বর্তমানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নেওয়ার সময় এসেছে। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেন। এরপর নানা চড়াই-উতরাই পেরিয়ে এটি দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy