মেহেরপুরে যুবদল সভাপতিকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

মেহেরপুরের গাংনী উপজেলার ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেনকে (৪৫) গলাকাটা হত্যা করেছে দুর্বৃত্তরা।আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে গাংনী

2025-01-02T14:43:42+00:00
2025-01-02T14:43:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেহেরপুরে যুবদল সভাপতিকে গলা কেটে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ২:৪৩ পিএম   (ভিজিট : ৩৪৮)
X

মেহেরপুরের গাংনী উপজেলার ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেনকে (৪৫) গলাকাটা হত্যা করেছে দুর্বৃত্তরা। 

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে গাংনী উপজেলার সহড়াবাড়িয়া বাদিয়াপাড়া কামারখালি মাঠের রাইমনতলা নামকস্থান থেকে গাংনী থানা পুলিশ তার গলাকাটা মরদেহ উদ্ধার করে।

নিহত আলমগীর হোসেন গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের উত্তরপাড়া এলাকার মইন উদ্দিনের ছেলে ও গাংনী পৌরসভার ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি। প্রায় তিন মাস আগে তিনি দুবাই থেকে বাড়ি ফিরেছেন।

পৌর যুবদলের সভাপতি সাইদুল ইসলাম বলেন, গতরাতে গাংনী বাজারে ছিল আলমগীর হোসেন। তারপর থেকে তিনি নিখোঁজ হন। আজ সকালে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয় ‍স্থানীয়রা। তবে, কী কারণে এ ঘটনা ঘটেছে কিছুই বলতে পারছি না।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, রাতের কোনো এক সময়ে আলমগীর হোসেনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy