শ্রীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় ব্যবসায়ী হাসিবুল ইসলাম নিহত হয়েছেন।বুধবার (২ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কেওয়া

2025-01-02T14:51:51+00:00
2025-01-02T14:51:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় ব্যবসায়ী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ২:৫১ পিএম   (ভিজিট : ২৬৪)
X

গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় ব্যবসায়ী হাসিবুল ইসলাম নিহত হয়েছেন। বুধবার (২ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত মো. হাসিবুল ইসলাম (৪০) বরিশাল জেলার বানারীপাড়া থানার ইলুহার গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে। তিনি পরিবার নিয়ে উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মসজিদ মোড় এলাকার শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তার ফার্মেসির দোকান আছে।

কিশোর গ্যাং সদস্যদের হামলায় আরও আহত হন নিহতের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫), শ্যালকের স্ত্রী সালমা আক্তার (২৭), শ্যালক হানিফ (২৯) ও চালক জাহিদুল ইসলাম শিমুল (৩৫)। এ ঘটনায় অন্তর ও রোমান নামে দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছে স্বর্ণালংকার লুটের ঘটনাও ঘটেছে।

নিহতের স্ত্রী মাহমুদা আক্তার বলেন, স্বামী-সন্তান নিয়ে আমি শ্রীপুরের কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মসজিদ মোড় এলাকায় বাবার বাড়িতে বসবাস করি। আমার স্বামী মসজিদ মোড় এলাকায় ফার্মেসির দোকান আছে। গতকাল (বুধবার) আমরা ঢাকায় যাই। ঢাকার কাজ শেষে রওনা করে রাত ২টার দিকে প্রাইভেটকারে শ্রীপুরের বাসার সামনে এসে নামি। নামামাত্রই দেখতে পাই ৮/১০জন কিশোর রাস্তায় হইচই করছে। আমরা গাড়ি থেকে যখন ব্যাগগুলো নামাচ্ছি, তখন তারা আমাদের সামনে এসে এত রাতে কোথা থেকে এসেছি তা জানতে চান। এসময় তাদের চলে যেতে অনুরোধ করলে তারা অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। 

এসময় আমার স্বামীর সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাকে মারধর করে। গাড়িচালক শিমুল এগিয়ে এলে তাকেও মারধর করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আমার স্বামীকে ইট দিয়ে আঘাত করে এবং মারধর করে চলে যায়। মারপিটের এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস বলেন, রাত সোয়া ৩টার দিকে মৃত অবস্থায় হাসিবুল ইসলামকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে রাত সাড়ে ৪টার দিকে হাসপাতাল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, নিহত হাসিবুল ঢাকায় শ্বশুরবাড়ি বেড়ানো শেষে রাতে মাওনা বাসায় ফেরার পরপরই হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy