ইজতেমা ময়দানে জারি করা সরকারি বিধি-নিষেধ প্রত্যাহার

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জারি করা পুলিশের বিধি-নিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য

2025-01-02T19:16:45+00:00
2025-01-02T19:18:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইজতেমা ময়দানে জারি করা সরকারি বিধি-নিষেধ প্রত্যাহার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৭:১৬ পিএম  আপডেট: ০২.০১.২০২৫ ৭:১৮ পিএম  (ভিজিট : ২১৪)
X

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জারি করা পুলিশের বিধি-নিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান।

তিনি বলেন, ইজতেমা ময়দানে পূর্বের জারি করা বিধি-নিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 
এর আগে গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল করা নিয়ে মাওলানা সাদ কান্ধলভী ও মাওলানা জুবায়েরের অনুসারীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত ও উভয় পক্ষের প্রায় শতাধিক মুসল্লি আহত হন। এ ঘটনায় ওই দিনই দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে বিধি-নিষেধ জারি করা হয়েছিল।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy