চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের মিস্ত্রিপাড়ায় রাজমিস্ত্রীর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিব আলী নামের এক যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে

2025-01-02T19:38:19+00:00
2025-01-02T19:38:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৭:৩৮ পিএম   (ভিজিট : ১৬৭)
X

চাঁপাইনবাবগঞ্জের মিস্ত্রিপাড়ায় রাজমিস্ত্রীর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিব আলী নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে জেলা শহরের মিস্ত্রিপাড়া এলাকায় একটি দোতলা ভবনের কাজ করতে গিয়ে সেখানে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থলেই মারা যান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ঘাটিয়ালপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে হাসিব আলী (২১)।

নিহতের স্বজন, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে স্থানীয় বাসিন্দা ও অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা জানান, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু ঘটে।

সদর মডেল থানার ওসি রইস উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy