বান্দরবানে শান্তি বজায় রাখতে ১২ সম্প্রদায়ের মিছিল

বান্দরবান প্রতিনিধি

সারাবাংলা

বান্দরবানে শান্তি সম্প্রতি বজায় রাখতে ১২ সম্প্রদায়ের লোকজন মিছিল করেছে। চলমান সংঘাতময় পরিস্থিতির নিরসন ও ১১টি ক্ষুদ্র নিগোষ্ঠীসহ

2025-01-02T19:57:13+00:00
2025-01-02T19:57:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বান্দরবানে শান্তি বজায় রাখতে ১২ সম্প্রদায়ের মিছিল
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৭:৫৭ পিএম   (ভিজিট : ৩৫৫)
X

বান্দরবানে শান্তি সম্প্রতি বজায় রাখতে ১২ সম্প্রদায়ের লোকজন মিছিল করেছে। চলমান সংঘাতময় পরিস্থিতির নিরসন ও ১১টি ক্ষুদ্র নিগোষ্ঠীসহ ১২টি সম্প্রদায়ের মধ্যে শান্তি ও ঐক্য ফিরিয়ে আনতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এ মিছিলের আয়োজন করে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ২টার দিকে জেলা শহরের রাজার মাঠ থেকে বর্ণাঢ্য আয়োজনে সম্প্রীতির এই মিছিলটি শুরু হয়।এতে মারমা, চাকমা, বম, ত্রিপুরা, ম্রো, খুমিসহ ১১টি ক্ষুদ্র নিগোষ্ঠীর নারী পুরুষ তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে নানা সাজে অংশ নেয় মিছিলে।

বাঙালিদের বিভিন্ন সংগঠন ও ধর্মীয় নেতারাও এতে অংশ নেয়। এ সময় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।পরে শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চ চত্বরে একটি পথ নাটক মঞ্চস্থ করা হয়। নাটকটিতে বর্তমান পরিস্থিতি ও শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনতে জনসচেতনতা বাড়ানোর দৃশ্য তুলে ধরা হয়।

প্রসঙ্গত, গত ৩ বছর ধরে পাহাড়ে নতুন সশস্ত্র সংগঠন কেএনএফের তৎপরতার কারণে বান্দরবানে অস্থিরতা বিরাজ করছে। এতে করে পর্যটন শিল্প ও অর্থনৈতিক ব্যবস্থায় ধস নেমেছে। এই সংঘাতময় পরিস্থিতির কারণে সাত সেনা সদস্যসহ ২৫ জন নিহত হয়েছে। আটক করা হয়েছে ২৭ কেএনএফ সদস্যকে। সন্ত্রাসী তৎপরতার কারণে বান্দরবানের রুম, রোয়াংছড়ি, থানচি এই তিন উপজেলায় পর্যটকদের ভ্রমণে প্রশাসনের এখনও নিষেধাজ্ঞা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy