খুলনায় বৈষম্যবিরোধী শিক্ষার্থী‌দের ওপর অতর্কিত হামলা

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নগরের

2025-01-02T19:59:01+00:00
2025-01-02T20:27:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় বৈষম্যবিরোধী শিক্ষার্থী‌দের ওপর অতর্কিত হামলা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৭:৫৯ পিএম  আপডেট: ০২.০১.২০২৫ ৮:২৭ পিএম  (ভিজিট : ৪৯০)
X

খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নগরের শিববাড়ির মোড়ে জিয়া হলের সামনে ঘটনাটি ঘটে। হামলায় আহত হয়েছেন ৮ জন। 

এর মধ্যে নারীসহ ৩ জনের অবস্থা গুরুতর। দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, শিব বাড়ির মোড়ে জিয়া হলের এরিয়ার মধ্য থেকে আমরা বাইকে বের হচ্ছিলাম। এসময় এক দল দুর্বৃত্ত অতর্কিত ইট-পাটকেল ও ছুরি দিয়ে হামলায় চালায়। এতে নাজমুল, খালিদ, সাম্মী, সাদিয়া, দিয়া, রুমি, আমিসহ ৮ জন আহত হয়েছি। আমাদের রক্ষা করতে নারীরা এগিয়ে এলে ওদের ওপরেও হামলা করা হয়। এতে সাদিয়া ও দিয়াসহ তিনজন গুরুতর আহত হন। তাদের অবস্থা আশঙ্কাজনক। আইসিইউতে ভর্তি দুজন। সারা দেশে কারা হামলা করছে, কেন হামলা করছে আমরা কিছুই জানি না।

তিনি অভিযোগ করে বলেন, খুলনার মতো শহরে প্রতিদিন গুলির ঘটনা ঘটছে। দিনকে দিন প্রশাসনের গাফিলতির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এগুলো নিয়ে আমরা হতাশ। খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি না হয় আমরা পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্টদের পদত্যাগ চাইব। আমরা আশা করব তাদের পদত্যাগের দাবিতে আন্দোলনের নামার আগে তারা নিজেরাই পদত্যাগ করবেন।

সরকারি ব্রজলাল (বিএল) কলেজের শিক্ষার্থী রুমি রহমান বলেন, আমরা ওখানে নিজেদের মধ্যে একটি বিষয়ে আলোচনা করছিলাম। মেয়েরা সাইডে ছিলাম। বাপ্পিসহ কেউ কেউ বাইকে আসছিল। এ সময় ১৬-১৭ জনের একটি দল এসে অতর্কিত হামলা চালায়। তখন আমরা ছেলেদের রক্ষার চেষ্টা করি। তখন মেয়েদের ওপর নির্লজ্জভাবে হামলা চালানো হয়। এতে সাদিয়া ও দিয়া গুরুতর আহত হন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, যথাযথ প্রমাণের ভিত্তিতে হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক।

সোনাডাঙা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস বলেন, প্রাথমিক পর্যায়ে যেটা শুনেছি নিজেদের মধ্যে একটি অনুষ্ঠান শেষে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy