রাজনৈতিক মামলায় মানিকগঞ্জ কারাগারে থাকা আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিত্য সরকার (৪৪) নামে মানিকগঞ্জ কারাগারের এক হাজতি আসামি মারা গেছেন।

2025-01-04T14:34:01+00:00
2025-01-04T14:34:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজনৈতিক মামলায় মানিকগঞ্জ কারাগারে থাকা আসামির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ২:৩৪ পিএম   (ভিজিট : ৬২১)
X

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিত্য সরকার (৪৪) নামে মানিকগঞ্জ কারাগারের এক হাজতি আসামি মারা গেছেন। শনিবার মানিকগঞ্জ কারাগারের সুপার মো. হুমায়ুন কবীর খান জানান, শুক্রবার দিবাগত রাতে তিনি মারা গেছেন।

নিত্য সরকার হরিরামপুর উপজেলার কালৈই গ্রামের জগদীশ সরকারের ছেলে। তিন সন্তানের বাবা ছিলেন তিনি। পেশায় কাঠমিস্ত্রির কাজ করতেন।

মানিকগঞ্জ কারাগারের সুপার জানান, হাজতি আসামি নিত্য সরকার গত ৩১ ডিসেম্বর অসুস্থ হলে তাৎক্ষণিক কারা চিকিৎসকের পরামর্শে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়। কারা কর্তৃপক্ষ ঢাকা জেলের মাধ্যমে তাকে ওই হাসপাতালে ভর্তি করে।

জানা যায়, আওয়ামী শাসনামলে ২০২২ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বয়ড়া গ্রামের বাস ভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দর হামলা চালানোর ঘটনায় গত ২৯ অক্টোবর মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে প্রধান আসামী করে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের ৮৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে হরিরামপুর থানায় মামলা দায়ের করেন বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন দুলাল। মামলায় অজ্ঞাত আরও ৪০/৫০ জনকে আসামী করা হয়।

এ মামলায় গত ২৯ অক্টোবর দিবাগত রাত ১২টার দিকে মামলার বাদি বিএনপি নেতা দেলোয়ার হোসেন দুলাল নিত্য সরকারের বাড়িতে পুলিশ নিয়ে তাকে টেনেহিঁচড়ে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ। পরের দিন সকালে থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।

গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস জানান, নিত্য সরকার আমার ইউনিয়নের বাসিন্দা। সে জেল হাজতে আটক থাকা অবস্থায় গতকাল রাতে ঢাকায় চিকিৎসাধীন মারা গেছেন। আমার জানা মতে নিত্য সরকার একজন নিরীহ, অসহায় কাঠমিস্ত্রি হিসেবে দিন মজুরের কাজ করতেন। সে রাজনৈতিকভাবে সক্রিয় ছিল না। কেন তাকে আসামী করা হলো তা আমি জানিনা। তবে তার মৃত্যুতে পরিবারটি নিঃস্ব হয়ে গেল।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy