রেললাইনের পাশে পড়ে ছিল দম্পতির লাশ

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রেললাইনের পাশ থেকে এক দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে।শনিবার ভোরে ঢাকা টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে

2025-01-04T19:10:14+00:00
2025-01-04T19:10:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রেললাইনের পাশে পড়ে ছিল দম্পতির লাশ
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ৭:১০ পিএম   (ভিজিট : ১৫৪)
X

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রেললাইনের পাশ থেকে এক দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে ঢাকা টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে ধলাটেংগর এলাকার ৬ নম্বর ব্রিজের কাছে রেললাইনের পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে যমুনা সেতু পূর্ব ইব্রাহীমাবাদ স্টেশন মাস্টার শাহীন মিয়া জানান।

নিহতরা হলেন, উপজেলার দশকিয়া ইউনিয়নের টুনিমগড়া গ্রামের নীলকান্ত মণ্ডল (৬০) ও তার স্ত্রী কল্পনা রাণী মণ্ডল (৫৫)।

নীল কান্ত মণ্ডলের পিসাতো ভাই লক্ষণ মণ্ডল ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে তারা দুজন কালিহাতীর রৌহা এলাকায় কীর্তনে গিয়েছিল। পরে তারা আর বাড়িতে না ফেরায় স্বজনরা অনেক খোঁজাখুঁজি শুরু করে। তবুও না পাওয়ায় সকালে তার ছেলে মহাসড়কেও খোঁজাখুঁজি করেছে।

“পরে ভোরে এক লোক ফোন করে জানায় ৬ নম্বর ব্রিজের রেল লাইনের পাশে খণ্ডিত দুইটি লাশ পড়ে আছে। সেখানে গিয়ে দেখতে পাই তাদের স্বামী-স্ত্রীর লাশ। পরে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। ”

শনিবার দুপুরে স্থানীয় শশ্মান ঘাটে তাদের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy