নাফনদীতে কোস্টগার্ডের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, নিহত ১

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজারের নাফনদীতে মাদক কারবারিদের সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। উদ্ধার করা

2025-01-04T19:47:37+00:00
2025-01-04T19:47:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নাফনদীতে কোস্টগার্ডের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, নিহত ১
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ৭:৪৭ পিএম   (ভিজিট : ১৫৭)
X

কক্সবাজারের নাফনদীতে মাদক কারবারিদের সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে মাদক ও অস্ত্র। আটক করা হয়েছে ১৫ জনকে।

শনিবার (৪ ডিসেম্বর) ভোরে শাহপরীর দ্বীপের কাছাকাছি নাফনদীর গোলার চরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম-উল-হক।

তিনি বলেন, একটি ইঞ্জিল চালিত নৌকা যোগে মায়ানমার থেকে নাফনদীর গোলারচরে প্রবেশকালে কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দেয়। কিন্তু নৌকাটি ইঞ্জিনের গতি বৃদ্ধি করে দ্রুত বঙ্গোপসাগরের দিকে চলে যেতে থাকে। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা নৌকাকে তাড়া করে। 

এ সময় নৌকা থেকে কোস্টগার্ডের সদস্যকে লক্ষ্য করে গুলি করলে কোস্টগার্ডও গুলি করে। পরে নৌকাটিকে আটক করা সম্ভব হয়। যেখানে ১৬ জনকে আটক করে তিনটি অস্ত্র ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক ১৬ জনের মধ্যে গুলিবিদ্ধ একজন মারা গেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, টেকনাফ হাসপাতাল থেকে অজ্ঞাতনামা এক মাদক কারবারির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক বলেন, ভোর চারটার দিকে কোস্টগার্ডের এক কর্মকর্তা অনুমানিক ৩৫ বছর বয়সের এক ব্যক্তির মরদেহ হাসপাতালে নিয়ে  আসেন। হাসপাতালে আনার আগেও ওই ব্যক্তি মারা গেছেন। পরে সকালে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

জব্দকৃত মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও আটককৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy