বিএনপি নেতা বললেন ‘ইউএনও সাহেব, ভালো হইতে পয়সা লাগে না’

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, ধৈর্যের একটি সীমা আছে ইউএনও সাহেব। ধৈর্যের পরীক্ষা নিয়েন না, যেটা ন্যায়

2025-01-05T14:25:57+00:00
2025-01-05T14:25:57+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বিএনপি নেতা বললেন ‘ইউএনও সাহেব, ভালো হইতে পয়সা লাগে না’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ জানুয়ারি, ২০২৫, ২:২৫ পিএম   (ভিজিট : ২৭৩)
X

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, ধৈর্যের একটি সীমা আছে ইউএনও সাহেব। ধৈর্যের পরীক্ষা নিয়েন না, যেটা ন্যায় ন্যায়ের পথে থাকবেন। অন্যায়ভাবে যদি আওয়ামী লীগকে কিছু করতে চান তাহলে আওয়ামী লীগকে যেভাবে বিদায় করেছি আপনাকেও সেভাবে বিদায় করব।

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আমিনুর রহমান ভূইয়া এমাদ মিয়ার ৪৩তম শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আব্দুস সালাম বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর শেখ হাসিনাকে তাড়িয়েছি। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন বলেছিলাম, এসপি-ডিসি-ইউএনওদের রেখে শেখ হাসিনা ঠিকই হেলিকপ্টার দিয়ে পালিয়ে যাবে। তখন আপনারা যাইবেন কই? কিন্তু আজকে ওইভাবে বলব না। ইউএনও সাহেব, ভালো হইতে পয়সা লাগে না।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছর অনেক অত্যাচার অনেক নির্যাতন নিপীড়ন আমরা সহ্য করেছি, আপনাদের ভেংচি দাঁত দেখার জন্য না। পরিষ্কার কথা যেটা ন্যায় ন্যায়ের পক্ষে থাকবেন। আর আওয়ামী লীগের যদি দালালি করতে মন চায় তাহলে এখান থেকে রিজাইন দিয়ে অন্য জায়গায় চলে যাবেন।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বলেন, এ পাকুন্দিয়া কিন্তু আন্দোলনের জায়গা। পাকুন্দিয়াবাসী কিন্তু কাউকে ছাড়ে না। হাসিনাকেও ছাড়িনি আমরা। পাকুন্দিয়ায় এ ১৭ বছরে অনেক খুন, জেল ও রক্ত ঝড়েছে। বিগত ১৭ বছর আমাদের নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট করে নিয়েছে, দখল করেছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারেনি। অনেক শিক্ষিত যুবক চাকরি পায়নি, অনেকেই চাকরি হারিয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy