মাটিরাঙ্গায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোস্ট দেয়ায় নিষিদ্ধ ঘো‌ষিত সংগঠন ছাত্রলীগ নেতা মো. সালমান হোসেন(২০) কে

2025-01-05T18:58:27+00:00
2025-01-05T18:58:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাটিরাঙ্গায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জানুয়ারি, ২০২৫, ৬:৫৮ পিএম   (ভিজিট : ১৯৩)
X

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোস্ট দেয়ায় নিষিদ্ধ ঘো‌ষিত সংগঠন ছাত্রলীগ নেতা মো. সালমান হোসেন(২০) কে গ্রেফতার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। 

গত রা‌তে মাটিরাঙ্গা উপ‌জেলার তাইন্দং ইউনিয়নের ডিবি পাড়া এলাকা হ‌তে তাকে গ্রেফতার করা হ‌য়। 

সালমান হোসেন তাইন্দং ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং একই এলাকার হুমায়ুন কবিরের ছে‌লে। 

জানা যায়, ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফেসবুকে বিভিন্ন ছবি ও মেসেজ পোস্ট করায় তাইন্দং পুলিশ ফাঁড়ির এএসআই সাদ্দাম হোসেন তাকে গ্রেফতার করে মাটিরাঙ্গা থানায় সোপর্দ করে।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ (ওসি) মো. তৌ‌ফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত ব্যক্তীর না‌মে থানায় মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। পরবর্তী পদ‌ক্ষেপ গ্রহ‌নে বি‌ধি মোতা‌বেক আদল‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে ব‌লেও জানান তি‌নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy