নরসিংদীতে প্রতারণার মাধ্যমে ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীতে পৃথক প্রতারণার মাধ্যমে ৫০ থেকে ৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০ মামলার ওয়ারেন্টভুক্তসহ ৩০ মামলার আসামী রহমত

2025-01-06T18:51:12+00:00
2025-01-06T18:51:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নরসিংদীতে প্রতারণার মাধ্যমে ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ৬:৫১ পিএম   (ভিজিট : ২৬৯)
X

নরসিংদীতে পৃথক প্রতারণার মাধ্যমে ৫০ থেকে ৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০ মামলার ওয়ারেন্টভুক্তসহ ৩০ মামলার আসামী রহমত উল্লাহ ভূইয়া (৪৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার (এসপি) মো: আব্দুল হান্নান।

এর আগে রোববার রাতে গাজীপুর জেলার পূবাইল থানার মাজুখান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গ্রেপ্তার হওয়া রহমত উল্লাহ ভূইয়া (৪৬) নরসিংদীর শিবপুর উপজেলার মুন্সেফেরচর এলাকার আবুল কাশেম এর ছেলে ও পেশায় রড সিমেন্টের ব্যবসায়ী ছিলেন। 

পুলিশ সুপার মো: আব্দুল হান্নান জানান, রহমত উল্লাহ ভূইয়া শিবপুরের মুন্সেফেরচর এলাকায় রড সিমেন্টের ব্যবসা করতেন। এ ব্যবসার আড়ালে প্রতারণার উদ্দেশ্যে শিবপুর মডেল থানা এলাকার কমপক্ষে ৩০ জন বিভিন্ন শ্রেণিপেশার লোককে ব্যবসায়ীক মুনাফার লোভ দেখিয়ে এবং বিভিন্ন কৌশলে প্রতারণার মাধ্যমে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকা আত্মসাৎ করে। সে ভুয়া এতিমখানা দেখিয়ে একটি বিদেশী এজেন্সির নিকট হতে প্রায় ১৫ লাখ টাকা এবং রায়পুরার চরসুবুদ্ধিস্থ ইসলামপুর মাদ্রাসার নির্মাণ কাজ ও রড সিমেন্ট দেয়ার কথা বলে ২০ লাখ টাকা আত্মসাৎ করে। 

এছাড়াও অবসরপ্রাপ্ত বিভিন্ন সেনা সদস্যদের নিকট হতে বাড়ি নির্মানের রড সিমেন্ট দেয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে যায়। সব মিলিয়ে মোট ৫০ থেকে ৬০ কোটি টাকা আত্মসাৎ করে ২০২৩ সাল থেকে সে গা ঢাকা দেয়।

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, চেক জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে, আরও মামলা প্রক্রিয়াধীন। এরমধ্যে তার বিরুদ্ধে শিবপুর মডেল থানায় ২০ টি মামলার ওয়ারেন্ট রয়েছে। 

জেলা গোয়েন্দা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রায় ৪ মাসের চেষ্টায় অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে মাজুখান এলাকায় রিকশাচালকের ছদ্মবেশে পলাতক ছিল। তাকে আদালতে পাঠানো হয়েছে। এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy