রাবিপ্রবিতে ভিসি নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

রাঙামাটি প্রতিনিধি

সারাবাংলা

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ে (রাবিপ্রবি) দ্রুত উপাচার্য (ভিসি) নিয়োগের দাবিতে রাঙামাটি?শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করছেন

2025-01-06T18:53:55+00:00
2025-01-06T18:53:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাবিপ্রবিতে ভিসি নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ৬:৫৩ পিএম   (ভিজিট : ১৫৯)
X

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ে (রাবিপ্রবি) দ্রুত উপাচার্য (ভিসি) নিয়োগের দাবিতে রাঙামাটি?শহরে বিক্ষোভ মিছিল ও  সড়ক অবরোধ করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। 

আজ সোমবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বনরুপা বাজারে প্রবেশমুখে তারা এ অবস্থান নিয়েছেন। এ সময় তারা ভিসি নিয়োগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের দাবি, দীর্ঘ সময় ধরের ভিসি না থাকায় বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন হয়ে পড়েছে। ভিসি নিয়োগের ঘোষণা না দেওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা আরো দাবি করে বলেন, দীর্ঘ সময় ধরের ভিসি না থাকায় বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন হয়ে পড়েছে। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষক নিয়োগসহ নানা ধরনের জটিলতা দেখা দিচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ে স্থবিরতা দেখা দিয়েছে।

শিক্ষা উপদেষ্টা ভিসি নিয়োগের ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সড়ক অবরোধের মধ্যেই জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এসে শিক্ষার্থীদের সড়ক ছাড়ার অনুরোধ জানান। তবে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার আশ্বাস না পাওয়া অবধি সড়ক না ছাড়ার ঘোষণা দেন।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভারয়েন্ট সায়েন্স এর চেয়ারম্যান ও জরুরি প্রশাসনিক-আর্থিক ও একাডেমিক কাজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ড. নিখিল চাকমা জানিয়েছেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভিসি দরকার। আগের ভিসির পদত্যাগের পর থেকেই ভিসি না থাকায় আমি জরুরি প্রশাসনিক, আর্থিক ও একাডেমিক দায়িত্ব পালন করে আসছি।’ তিনি আরো বলেন, ‘কিন্তু প্রায় ছয়মাস ধরে ভিসি না থাকা একটি প্রতিষ্ঠানের জন্য বিরাট সমস্যা।

আমরা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরাও ভিসি নিয়োগের জন্য নানাভাবে যোগাযোগ করছি। শিক্ষার্থীদেরও এটা বলেছি। কিন্তু শিক্ষার্থীরা আজ বিশ্ববিদ্যালয়ের বাস নিয়ে গিয়ে সড়ক আটকে দিয়েছে আমরা তাদের এমন করতে মানা করেছিলাম। কিন্তু তারা জোর করে নিয়ে গেছে বাস। আমি জানিইনা বিষয়টি। পরে আমাকে পরিবহন পুল থেকে জানানো হয়েছে। এটা ঠিক হয়নি।’

উল্লেখ্য, গত ১৮ আগস্ট রাবিপ্রবির উপাচার্য ও উপ-উপাচার্য ছাত্র-জনতার দাবির মুখে পদত্যাগ করেন। দীর্ঘ ৪মাস ভিসি নিয়োগ না দেওয়ায় প্রতিষ্ঠানটিতে শূন্যতা সৃষ্টি হয়। তারই প্রেক্ষিতে আজ ৬ জানুয়ারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy