‘অনুমতি পেলে ভারতে গিয়ে হাসিনাকে জিজ্ঞাসাবাদ করা হবে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভারত শেখ হাসিনাকে দেশে না পাঠালে, তাদের অনুমতি পেলে সেদেশে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে ‘জাতীয় স্বাধীন তদন্ত কমিশন’।

2025-01-06T20:11:47+00:00
2025-01-06T20:11:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘অনুমতি পেলে ভারতে গিয়ে হাসিনাকে জিজ্ঞাসাবাদ করা হবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ৮:১১ পিএম   (ভিজিট : ২৭৫)
X

ভারত শেখ হাসিনাকে দেশে না পাঠালে, তাদের অনুমতি পেলে সেদেশে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে ‘জাতীয় স্বাধীন তদন্ত কমিশন’। কোনো সিকিউরিটি আর যানবাহন না দিলেও কাজ চালিয়ে যাওয়া হবে।

আজ সোমবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানান কমিশনের সভাপতি মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান। বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠান হয়।

আ ল ম ফজলুর রহমান বলেন, ভারত সরকার যদি শেখ হাসিনাকে ফেরত না পাঠায় তবে দেশটির অনুমতি পেলে আমরা ভারতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে প্রস্তুত।

তিনি আরও বলেন, বিডিআর হত্যাকাণ্ডে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন নিরপেক্ষ থাকবে, নিরপেক্ষ থেকেই সবার সহযোগিতা নিয়ে তদন্ত কাজ চালানো হবে। বিগত ১৬ বছরে বিডিআর হত্যাকাণ্ডের বহু প্রমাণ নষ্ট হয়ে গেছে। এখন যা হওয়ার তা খোলামেলাভাবে হবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy