কক্সবাজারে অস্ত্রের ভয় দেখিয়ে নারীকে কয়েক দফা গণধর্ষণ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

কক্সবাজারে এক নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ২৫ বছর বয়সী ওই নারী মহেশখালী উপজেলার বাসিন্দা। তাকে কক্সবাজার

2025-01-06T20:41:10+00:00
2025-01-06T20:41:10+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে অস্ত্রের ভয় দেখিয়ে নারীকে কয়েক দফা গণধর্ষণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ৮:৪১ পিএম   (ভিজিট : ৭০০)
X

কক্সবাজারে এক নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ২৫ বছর বয়সী ওই নারী মহেশখালী উপজেলার বাসিন্দা। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চকরিয়া ও মহেশখালী উপজেলার সংযোগস্থল বদরখালী ব্রিজ সংলগ্ন প্যারাবনে গত রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া জানান।

ঘটনার বর্ণনায় ভুক্তভোগী নারী জানান, চট্টগ্রামের বাঁশখালীতে তার বোনের আকদ অনুষ্ঠান শেষে রাত ১০টার দিকে বদরখালী স্টেশন থেকে অটোরিকশায় করে বাড়িতে ফিরছিলেন। পথে বদরখালী-মহেশখালী ব্রিজের মাঝখানে গিয়ে অটোরিকশা চালক যান্ত্রিক ত্রুটির কথা বলে তাকে নামিয়ে দেয়। পরে আবারও সিএনজি স্টেশনে যাওয়ার পথে কয়েকজন যুবক তাকে ব্রিজ সংলগ্ন প্যারাবনে নিয়ে যায়। সেখানে প্রায় ৮ থেকে ১০ জন যুবক তাকে অস্ত্রের ভয় দেখিয়ে কয়েক দফায় ধর্ষণ করে।

পরে স্থানীয়দের সহযোগিতায় বদরখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সঙ্গে কক্সবাজার সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য আসেন বলে জানান তিনি।

ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, খবর পেয়ে তারা রাত থেকেই ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছেন। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেবেন তারা।

ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করা স্থানীয় এক বলেন, ওই অটোরিকশা চালকের নাম সায়মন। বদরখালী এলাকায় এদের একটি সংঘবদ্ধ সিন্ডিকেট রয়েছে। ছোটন, শরীফ ও সাকিব নামেরও কয়েকজন যুবক এ সিন্ডিকেটের সদস্য। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তারা এ ধরনের অপরাধ করে থাকে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy