‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হও’

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

দেয়ালে দেয়ালে স্প্রে পেইন্ট দিয়ে লিখে হুমকি দেয়া হয়েছে বৈষম্যবিরোধী সমন্বয়কদের। লক্ষ্মীপুরে সদর উপজেলার টুমচরের শিমুলতলী এলাকায় কেন্দ্রীয়

2025-01-07T15:23:24+00:00
2025-01-07T15:23:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হও’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ৩:২৩ পিএম   (ভিজিট : ৭৮৯)
X

দেয়ালে দেয়ালে স্প্রে পেইন্ট দিয়ে লিখে হুমকি দেয়া হয়েছে বৈষম্যবিরোধী সমন্বয়কদের। লক্ষ্মীপুরে সদর উপজেলার টুমচরের শিমুলতলী এলাকায় কেন্দ্রীয় সমন্বয়ক হামজা মাহাবুব ও জেলা সমন্বয়ক এম পারভেজের বাড়ি ও এর আশপাশের বিভিন্ন দেয়ালে এমন লেখা দেখতে পাওয়া যায়।

দেয়ালগুলোতে ‘মৃত্যুর জন্য প্রস্তুত হও’, ‘ছাত্রলীগ আসছে রাজপথ কাঁপছে’, ‘মুক্তির ডাক ৭১’, ‘মুজিববাদ’, ‘শেখ হাসিনা আবার আসবে’ এ ধরনের বিভিন্ন লেখা হয়েছে। এসব লেখা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন তাদের পরিবার ও এলাকাবাসী। 

বর্তমান ছাত্রসমাজকে ধ্বংস করতে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরেরা পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। বিষয়টি তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান এলাকাবাসী।
স্থানীয় সমন্বয়ক এনামূল হক বলেন, কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের বেশিরভাগ সমন্বয়কদের বাড়ির আশপাশে বিভিন্ন বাজারের দেয়ালে দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুত হও’ বলে সমন্বয়কদের হত্যার হুমকি দেয়া হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে। এটি খতিয়ে দেখতে পোশাকে ও সাদা পোশাকে একাধিক টিম মাঠে কাজ করছে। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। সমন্বয়কদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy